ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর এলাকায় গত মঙ্গলবার রাতে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর গোড়ালা মিস্ত্রিপাড়া গ্রামের আক্কাস আলী (৪৫), দৌলতখালী গ্রামের মিরাজুল ওরফে বদরুদ্দীন (৩৮) ও খেড়েরপাড়া গ্রামের শামীম হোসেন (৩২)। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলেন, এ সময় তাঁদের দেহ তল্লাশি করে উন্নতমানের একটি দেশীয় এলজি, ছোরা ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।