ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের হাজিরহাট মন্থনা এলাকা থেকে শনিবার রাতে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি বন্দুকের গুলি, চারটি ছোরা ও একটি রশি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছে লালমনিরহাটের রহমান (৪২), নীলফামারীর সাদেকুল ইসলাম (৩৫), রংপুরের বেলাল (৩৬) ও সজীব (৩৮)। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে রংপুর-দিনাজপুর সড়কের হাজিরহাট মন্থনা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি দল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।