ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাইনপুর বাজার থেকে গতকাল শুক্রবার সোহাগ সরকার (২৮) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগের বিরুদ্ধে কমপক্ষে চারটি ডাকাতির মামলা রয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল। কিন্তু তাঁকে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত পুলিশ গতকাল দুপুরে ছদ্মবেশে মাইনপুর বাজারে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করে। তিনি থানাহাজতে আছেন। আজ শনিবার সকালে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|