ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার চিহ্নিত ডাকাত সর্দার বাদল হাওলাদারকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাদলের বাড়ি জেলার কলাপাড়া উপজেলার নজীরপুর গ্রামে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তারিকুল ইসলাম জানান, বাদলের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় সাতটিসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। পটুয়াখালী অফিস|