ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরে আন্তজেলা ডাকাত দলের সদস্য মুসফিকুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে তাঁকে। পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে বদরগঞ্জ ও পার্বতীপুর মডেল থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে পার্বতীপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের আজমল হকের বাড়ি থেকে মুসফিকুরকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় রামদা ও কুড়াল উদ্ধার করা হয়।