ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিষ্ণাদী এলাকায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে পুলিশ ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে লাগে এমন দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার সহকারী এএসআই আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণাদী এলাকায় ওই অভিযান চালিয়ে ওমর ফারুক, শের আলী, খলিল মিয়া, আনোয়ার হোসেন, রাসেল মিয়া, সানাউল্লাহ নামের ডাকাতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।