ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর গ্রাম থেকে ডাকাতি করার অভিযোগে মহিউদ্দিন ওরফে মোহন মিয়াকে (৪০) গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি কসবা উপজেলার মনকাশাইর গ্রামে। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠায় পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। কসবা থানার এসআই বেলাল হোসেন দাবি করেন, মহিউদ্দিন আন্তজেলা ডাকাত দলের সরদার। তাঁর বিরুদ্ধে কসবা থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।