ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে র্যা ব অভিযান চালিয়ে আবদুল হামিদ খান (৬০) নামে এক ব্যক্তিকে ১৫টি ইয়াবা বড়ি, পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে। র্যা বের দাবি, হামিদ এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় রংপুর র্যা ব-১৩-এর সদস্যরা উপজেলার ময়নাকুড়ি হাটে অভিযান চালিয়ে হামিদকে ওই মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেন। ওই দিন রাতেই র্যা বের পরিদর্শক (শহর যান) মাহবুব রশিদ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, হামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|