ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পৃথক ঘটনায় লুট হওয়া শার্ট, প্রায় দেড় কোটি টাকার তামার তার ও পাত উদ্ধার করেছে পুলিশ। এ সময় আট ডাকাতকে গ্রেপ্তার করা হয়। থানা-পুলিশ সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল লিমিটেডের ৩০ লাখ টাকার প্রায় নয় হাজার শার্ট কাভার্ড ভ্যানযোগে চট্টগ্রাম যাওয়ার পথে লুট হয়। পরে কারখানার নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। গত শুক্রবার রাতে কাশিমপুরের সরপাইতলী এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহের মোজাম্মেল হককে (৩৪) আটক করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী এসব মালামাল উদ্ধার করা হয়। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ এর সত্যতা নিশ্চিত করেছেন।