ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ মানিক মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মানিক মিয়া সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মীর হোসেনের ছেলে। সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মানিক মিয়া ওরফে মাইক্কার বিরুদ্ধে ডাকাতি, খুন, ছিনতাই ও অস্ত্র আইনে সরাইল থানায় নয়টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি করে আসছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।