ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার চরচারতলা ইউনিয়নের ফার্টিলাইজার রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আশুগঞ্জের চরচারতলা এলাকার হাবিব মিয়া (৪১) ও তাঁর ছোট ভাই মনির হোসেন (৩৬)। আশুগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, মনির হোসেন ও হাবিব মিয়া এলাকার চিহ্নিত ডাকাত। গতকাল সকালে খবর পেয়ে উপজেলার চরচারতলা এলাকার ফার্টিলাইজার রোডে তাঁদের অবস্থান জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ মনির ও হাবিবকে গ্রেপ্তার করতে পারলেও তাঁদের সহযোগীরা পালিয়ে যায়।