ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ডাকাতির ঘটনায় ওসমান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসমানের বাড়ি শহরের ইসলামবাগ এলাকায়। থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের নতুন বাবুপাড়া এলাকার আবিদ হোসেনের বাড়িতে ৭-৮ জনের একদল ডাকাত হামলা করে এক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। অন্যরা পালিয়ে গেলেও ওসমানকে আটক করে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি