ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী ও সন্তান নিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়থল গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গত বুধবার পুলিশের হাতে ধরা পড়েছেন ডাকাত সেলিম ওরফে পিচ্চি সেলিম। তাঁর বাড়ি কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামে। রাত সাড়ে আটটার দিকে রতুলি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বড়লেখা থানার এসআই তাপসচন্দ্র রায় দাবি করেন, সেলিেমর বিরুদ্ধে কমলগঞ্জ, বড়লেখা ও মৌলভীবাজার সদর থানায় ১০টি ডাকাতির মামলা রয়েছে।