ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে নুরুল আলম (২৬) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুল আলম ওই গ্রামের ইসহাক আহমদের ছেলে। চকরিয়া থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, নুরুল আলম ডাকাতি মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।