ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা বাইপাস সড়কের নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে আন্তজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে নয়াপুর এলাকা থেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য জয়নাল আবেদীন, নূর ইসলাম, নয়ন মিয়া, রিফাত মিয়া, আল-আমিন, শফিক মিয়া, সাদ্দাম হোসেন, দিপু মিয়া, আলীম হোসেন, হাসান মিয়া, আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দেশীয় অস্ত্রশস্ত্র ও অন্যান্য ডাকাতির উপকরণ উদ্ধার করা হয়।