ডাকাত সন্দেহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা চিতাখোলা সড়ক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. ইলিয়াস (৩০), আবদুল আজিজ (২৬), জুয়েল মিয়া (২৫), মো. রাসেল (২৮), মো. আলামিন (২৫) ও মো. রবিন (২৬)। তাঁদের কাছ থেকে দুটি রামদা, দুটি চাকু, রশিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ জানায়, গতকাল ভোরে শুভাঢ্যা চিতাখোলা সড়ক এলাকায় টহল ডিউটি করার সময় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে এটির গতিরোধ করে অটোরিকশায় থাকা ছয়জনের শরীর তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।