ডাকাত সন্দেহে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের মধ্যগাছা এলাকার মা অ্যাপারেলস নামে একটি সোয়েটার কারখানার গুদামে গতকাল বুধবার ভোররাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে ডাকাত সন্দেহে তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তিরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দিলবরচর এলাকার ইব্রাহিম (২২), কিশোরগঞ্জ সদরের মো. রাজু (২০) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকার মো. শাহিন (২০)। জয়দেবপুর থানার এসআই অজয় কুমার চক্রবর্তী বলেন, লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।