ডাকাত সন্দেহে গণপিটুনি: বাকি তিনজনের লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত আটজনের মধ্যে আজ শনিবার তিনজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ওই ঘটনায় নিহত পাঁচজনের লাশ গতকাল শুক্রবার হস্তান্তর করেছিল পুলিশ।

আজ শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে থাকা তিনটি মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান।

এসআই মাহবুবুর রহমান বলেন, গণপিটুনিতে নিহত জামালপুরের মেলান্দহ উপজেলার বানিয়াবাড়ী গ্রামের একাব্বর আলীর (৩২) লাশ তাঁর বড় বোন আশেদা বেগম গ্রহণ করেন। একই এলাকার আবু তাহেরের (৩৩) লাশ গ্রহণ করেন তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম। আর মেলান্দহ উপজেলার পচাপাহোলা গ্রামের দুলাল মিয়ার (২৮) লাশ গ্রহণ করেন তাঁর প্রতিবেশী রবিউল ইসলাম।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) জহিরুল ইসলাম বলেন, ওই ডাকাতির ঘটনার সময় পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকের মালিককে শনাক্ত করা হয়েছে। ট্রাক চালকের নাম-পরিচয় বের করার চেষ্টা চলছে। গণপিটুনিতে আটজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘অযথা কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না’।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত বৃহস্পতিবার ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আটজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: