ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার আশরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন একই উপজেলার ভবনন্দপুর গ্রামের বাসিন্দা ইজারুল ইসলাম (৪১)। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে। পুলিশের দাবি, ইজারুল ডাকাত দলের সর্দার ছিলেন।
সদর থানার ওসি আহসান হাবীব বলেন, রাত একটার দিকে আশরাফপুর গ্রামের মিন্টু শেখের বাড়িতে ১৪-১৫ জনের একদল ডাকাত প্রবেশ করে। তারা বাড়ির সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতি শেষে পালানোর সময় মিন্টুর স্ত্রী চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ইজারুল স্থানীয়দের হাতে আটক হন। তারা ইজারুলকে গণপিটুনি দেয়। পুলিশ গুরুতর আহত ইজারুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন।