ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে দুই ভাইয়ের একজন নিহত ও একজন আহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন পশ্চিম ধর্মশুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে পশ্চিম ধর্মশুর এলাকার আওলাদ হোসেনের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয় একদল ডাকাত। বিষয়টি আশপাশের মানুষ টের পেয়ে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে দু-তিন শ এলাকাবাসী জড়ো হয়ে দলটিকে ধাওয়া করে মো. সেন্টু (২৮) ও মো. মিন্টু (২০) নামের দুই ভাইকে আটক করেন। এরপর এলাকাবাসীর পিটুনিতে সেন্টু ঘটনাস্থলেই মারা যান।