ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের হিজলা উপজেলায় সন্দেহভাজন তিন ডাকাত গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় হিজলা থানার পুলিশ। তারা লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হিজলা থানার পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তিরা হলো—হানিফ সরদার (২৫), মো. হারুন ব্যাপারী (২৩) ও মিরাজ মোল্লা (২২)।
হিজলা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।