ডাকাত সন্দেহে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে পোলট্রি খামারে ডাকাতির ঘটনায় আজাহার আলী (২৮) নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মুঠোফোন কলের সূত্র ধরে ঢাকার গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজাহারের বাড়ি ময়মনসিংহের ভালুকার কাচিনা গ্রামে। পুলিশ জানায়, কালিয়াকৈরের সালদপাড়া এলাকার ইউএল নামের একটি পোলট্রি খামারে গত ৩০ মে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় খামারের ব্যবস্থাপক ইব্রাহীম কালিয়াকৈর থানায় মামলা করেন। কালিয়াকৈর থানার এসআই চন্দন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।