ডাকাত সন্দেহে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় ডাকাত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত একটার দিকে হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের হোমনা উপজেলার পঞ্চবটির সোলমান শাহের মাজার এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান, রামদা, ছুরি, লোহার রড ও মাইক্রোবাস জব্দ করা হয়। তাঁরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মরগাবাজার গ্রামের মনির হোসেন, উঠখোলা গ্রামের মো. আরিফ ও আনোয়ার হোসেন। তাঁদের গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।