প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ থানার জিনজিরা বাস রোড এলাকায় কালাচান প্লাজায় গোবিন্দ জুয়েলার্সে ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ মোমিন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গতকাল দুপুরে ঢাকা জেলা দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে জিনজিরা বাস রোড এলাকায় কালাচান প্লাজার ষষ্ঠ তলার ফ্ল্যাটের ভাড়াটে মোমিন হোসেনকে গ্রেপ্তার করে। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিন্নাৎ আলী আনসারী বলেন, গোবিন্দ জুয়েলার্সে ডাকাতি ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোমিনকে গ্রেপ্তার করা হয়েছে। মোমিন ডাকাতিসহ একাধিক মামলার আসামি।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি