ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়েছে।
খুদেবার্তায় দাবি করা হয়, গত মাসে রাজধানীর মগবাজারে ডাকাতি করে ৩০ লাখ ৬০ হাজার টাকা লুটের সঙ্গে গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি জড়িত।
গ্রেপ্তার হওয়া চার ব্যক্তির পরিচয়সহ বিস্তারিত তথ্য জানায়নি ডিএমপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।