প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের চান্দগাঁওয়ের হামিদচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন আবদুর রহিম, মো. বেলাল, মো. ইউসুফ ও আবুল কালাম। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ডাকাতির জন্য ওই চারজন জড়ো হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। পটিয়া, লোহাগাড়াসহ জেলার বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।