ডাকাত সন্দেহে ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের আলিয়া মাদ্রাসা মোড়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছেন গ্রামবাসী। গতকাল শুক্রবার তাঁদের থানা-পুলিশে সোপর্দ করা হয়।
গুরুদাসপুর থানার ওসি দিলীপকুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের নাটোর সদর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকালই তাঁদের নাটোর থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক ছয়জনের মধ্যে টাঙ্গাইলের কালিহাতির এক ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পাঁচজন।
কয়েকজন গ্রামবাসী জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে আটক ব্যক্তিরা একটি পিকআপভ্যান নিয়ে এসে আলিয়া মাদ্রাসা মোড়ের একটি দোকানের তালা কেটে ডাকাতির চেষ্টা করছিলেন। গ্রামবাসী টের পেয়ে সম্মিলতিভাবে তাঁদের আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেন।
ওসি দিলীপকুমার দাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন।