ডাকাত সন্দেহে ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর থেকে ডাকাত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার গভীর রাতে এ অভিযান চালানো হয়।

গতকাল ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন, জাহেদ মীর, বাদল মিয়া, রিফাত শিকদার, কাজী আফজাল ও আনোয়ার হোসেন। তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুটি গুলি, দুটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে শ্যামপুর থানায় দুটি মামলা হয়েছে।