ডাকাত সন্দেহে ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলবাড়ি ইউনিয়নের লক্ষ্মণকাঠি এলাকা থেকে গত রোববার রাতে ডাকাত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ১০-১২ জনের একটি দল জলবাড়ি ইউনিয়নের নাপিতখালী সেতু এলাকায় ঘোরাফেরা করছিল। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে। লক্ষ্মণকাঠি এলাকা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। নেছারাবাদ থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র দে ওই ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে ডাকাতির প্রস্তুতির মামলা করেন।