ডাকাত সন্দেহে তিনজন গ্রেপ্তার
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শসা সেতুর কাছে গত রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ছিনতাই হওয়া একটি মাইক্রোবাস থেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানার পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবদুল্লাহ ইয়াছিন (২৮), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ভুয়াপুর গ্রামের মনির পেয়াদা (৪২) এবং ভোলার তজুমদ্দিন উপজেলার বাবলিপুর গ্রামের আবুল কাশেম (৪০)।
নগরকান্দা থানার এসআই সুকান্ত দত্ত জানান, এ সময় গাড়ির মধ্য থেকে মাইক্রোবাসের চালক ও হেলপারকে হাত-পা বাঁধা সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি মামলা করা হয়েছে।
রোববার রাতে তালমা-নগরকান্দা সড়কের শসা সেতু এলাকায় টহলরত পুলিশের দল একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয়। পুলিশের সংকেত অমান্য করে মাইক্রোবাসটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে একপর্যায়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।