ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ডাকাত সন্দেহে তিন ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত সোমবার উপজেলার বড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পিটুনির শিকার তিন ব্যক্তি হলেন আতাহার আলী, রফিক ও শফিক মিয়া । তাঁদের বাড়ি জামালপুর পৌর শহরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে গৌরীপুর উপজেলা থেকে ধানবোঝাই একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাচ্ছিল। রাত তিনটার দিকে ট্রাকের চালক হায়দার আলী গৌরীপুর উপজেলার বড়ইতলা গ্রামে সড়কের পাশে ট্রাকটি থামান। কিছুক্ষণ পর ডাকাত দলের একটি ট্রাক হায়দারের ট্রাকটির সামনে থামে। এ সময় ডাকাত দলের ছয়-সাতজন সদস্য ট্রাকের দরজা ভাঙার চেষ্টা করতে থাকেন। শব্দ পেয়ে হায়দারসহ কয়েকজন এগিয়ে এলে ডাকাতেরা নিজেদের ব্যবহৃত ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে ডাকাতদের আটক করে পিটুিন দেয়।