ডাকাত সর্দার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ডাকাত সর্দার মো. আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, নাশকতাসহ ২০টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামের বাসিন্দা। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, ডাকাত সর্দার আজাদের বিরুদ্ধে দাগনভূঞা থানায় ৯টি ও ফেনী সদর থানায় ১১টি মামলা রয়েছে।