প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ পশ্চিম পাড়া এলাকায় গত বুধবার রাতে ডাকাতেরা দুই ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে। পরে আবুল কালাম (৫০) নামের এক সন্দেহভাজন ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, স্থানীয় বাছেদ মিয়ার বাড়িতে বুধবার গভীর রাতে হানা দেয় একদল ডাকাত। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করে। এরপর ডাকাতেরা বাড়ির মালিক আবদুল বাছেদসহ দুজনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। তবে আশপাশের লোকজন কালামকে ধরে ফেলে। তাঁকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কালাম কালিয়াকৈরের ভোলায়া গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা। তাঁকে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।