ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকার একটি বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ১০-১২ জন ডাকাত লিয়াকত আলী নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা গুলি ছোড়ে। এতে লিয়াকত আলীর ভাই ইউসুফ আলী গুলিবিদ্ধ হন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।