ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে আতিয়ার রহমানের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে আতিয়ারের বোন রেখা বেগমকে (২০) আঘাত করে টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি সাহাবুদ্দিন আজাদ বলেন, এটা আসলে চুরির মতো ঘটনা। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ