ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গতকাল ভোরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ভবনের নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে সেখানে কাজ করতে থাকা শ্রমিকদের টাকা, মুঠোফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, উপজেলার তারাব পৌরসভার কর্ণপোপ এলাকায় রংধনু গ্রুপের মেহেদী ফুড বেভারেজ নামের একটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ চলছে। প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী মোক্তার হোসেন বলেন, গতকাল ভোররাত সাড়ে তিনটার দিকে ১০-১২ জনের একদল অস্ত্রধারী ডাকাত প্রাচীরের মূল ফটক খুলে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে ফেলে। পরে তারা ভবনের নির্মাণকাজ করতে থাকা ১৩ শ্রমিকের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা, ১৩টি মুঠোফোন, যন্ত্রপাতিসহ অন্তত দুই লাখ টাকার মালামাল লুট করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি