ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের নয়াহাট গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নয়াহাট গ্রামের আলী আহম্মদ ঠিকাদারের বাড়ির জাহাঙ্গীর আলম ও জহুর আলম দুই ভাই দীর্ঘদিন ধরে আরব আমিরাতে থাকেন। তাঁদের মা, স্ত্রী-পুত্রসহ পুরো পরিবার নতুন দ্বিতল ভবন তৈরি করে গ্রামের বাড়িতে থাকে। জাহাঙ্গীর আলমের ভাইয়ের ছেলে মো. জাহেদ (১৬) বলে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। ডাকাতেরা অস্ত্রের মুখে তাদের সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, টাকাপয়সা, মুঠোফোনসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।