ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর পৌর শহরের মাছিমপুর মহল্লায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যবসায়ী এনায়েত হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। এনায়েতের ভাই শাহিন আহমেদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে অস্ত্রধারী পাঁচজন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা অস্ত্র দেখিয়ে পরিবারের সবাইকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে ১৯ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়।