ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত রোববার রাতে দুই গ্রামের দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে টাকা, সোনার গয়নাসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে। উপজেলার গোপালদী পৌরসভার লক্ষ্মীবরদী গ্রাম ও আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে এ ডাকাতি হয়। রোববার গভীর রাতে ছোট ফাউসা গ্রামের ব্যবসায়ী পিয়ার আলীর বাড়ির কলাপসিবল ফটকের তালা ভেঙে এবং প্রায় একই সময়ে একইভাবে আরেক দল ডাকাত লক্ষ্মীবরদী গ্রামের সাইদুর রহমান মুন্সীর বাড়িতে ঢুকে লুটপাট চালায়।