প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কর্নিকান্দা গ্রামের একটি বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির গৃহকর্তা ফকরুদ্দীন হাওলাদার জানান, দিবাগত রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে দুই লাখ ৮৫ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মুঠোফোন সেট নিয়ে পালিয়ে যায়। ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি।