ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় পারমল্লিকপুর গ্রামের হিরক মণ্ডলের বাড়িতে শনিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। হিরক মণ্ডল জানান, রাত দুইটার দিকে বসতঘরের জানালার গ্রিল ভেঙে সাত-আটজন ডাকাত ঘরে ঢোকে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে রেখে মালামাল লুট করে। পরে প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট চলে। ডাকাতেরা প্রায় সাত ভরি স্বর্ণালংকার, নগদ ১৩ হাজার টাকা ও তিনটি মুঠোফোন লুট করে। এগুলোর আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা। লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।