ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরের সরকারি কলেজ সড়কের একটি বাড়িতে গত রোববার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আলম জানান, গভীর রাতে ডাকাত দলের সদস্যরা তাঁর দ্বিতল ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা, ১৫ ভরি ওজনের সোনার গয়না ও একটি মুঠোফোন লুট করে নিয়ে পালিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শক করেছেন, মামলার প্রস্তুতি চলছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা