ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে মতিয়ার রহমান নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। মতিয়ার রহমান জানান, ১০-১২ জনের একটি ডাকাত দল কৌশলে তাঁর বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। এরপর ডাকাতেরা ১৭ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ, চারটি মুঠোফোনসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।