প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার শহরের কাটিয়া এলাকার আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে আলমগীর আহত হয়েছেন। আলমগীর বলেন, রাত তিনটার দিকে ছয়-সাতজন ডাকাত তাঁর বাড়ির দোতলার রান্নাঘরের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এ সময় সেখানে তিনি ছাড়া আর কেউ ছিলেন না। তাঁকে জিম্মি করে ডাকাতেরা তিন ভরি সোনার গয়না, ১০ হাজার টাকা, ১৫ হাজার টাকার প্রাইজবন্ড ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।