ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পাটপাশা গট্টি গ্রামে আওয়ামী লীগের স্থানীয় কর্মী সৈয়দ মাহমুদের বাড়িতে ওই ডাকাতি হয়। সৈয়দ মাহমুদ বলেন, ১০ জনের একটি ডাকাত দল রাত দেড়টার দিকে জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এরপর তাঁকেসহ তাঁর মা ও বোনকে রশি দিয়ে বেঁধে স্বর্ণালংকার, চারটি মোবাইল সেট, জমির দলিলসহ টাকা নিয়ে যায় ডাকাতেরা।