ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী থানায় এসআই অশোক বিশ্বাসের বাড়িতে গতকাল মঙ্গলবার ভোরে ডাকাতি হয়েছে। অশোক বিশ্বাস বলেন, ভোর চারটার দিকে সাত-আটজনের ডাকাতদল বোয়ালমারী উপজেলা সদরের কলেজ রোড এলাকায় তাঁর বাড়ির গ্রিল কেটে ঘরে ঢোকে। ডাকাতেরা বাড়ির সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আনুমানিক দুই লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস দাবি করেন, ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে।