ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি বাসায় গত মঙ্গলবার ডাকাতি হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে উপজেলা পল্লি উন্নয়ন বোর্ডের মাঠকর্মী উম্মে হেরামের বাসার প্রধান ফটকের তালা ভেঙে ঘরে ঢোকে একদল ডাকাত। এ সময় ডাকাতেরা বাসার লোকজনকে কৌশলে অজ্ঞান করে ফেলে। এরপর তারা ৬০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন সেট ও মালামাল লুট করে নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন জানান, উপজেলা পরিষদের সীমানাদেয়াল না থাকায় বহিরাগত লোকজনের অবাধ চলাফেরার কারণে প্রায়ই এমন ঘটনা ঘটছে।