প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার মার্দশা ইউনিয়নের রূপনগর ওড়ামুড়া এলাকায় গত মঙ্গলবার রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতির শিকার এক বাড়ির ছেলে আবুল কাশেম জানান, মঙ্গলবার রাতে ২০ থেকে ২৫ জন লোক দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতেরা আলমারি ভেঙে স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন লুট করে। স্থানীয় ইউপি সদস্য নূর আহমদ জানান, দুটি বাড়ির দুই ছেলে সম্প্রতি বিয়ে করেছে। স্বর্ণালংকারের লোভে বাড়ি দুটিতে ডাকাতেরা হানা দিতে পারে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।