ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপশহরের মেলাবাজার গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে গত বুধবার ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬০ হাজার টাকা, ১৬ ভরি সোনার গয়নাসহ অন্য জিনিসপত্র লুট করে নেয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ব্যবসায়ী সাধন সাধু জানান, বুধবার রাতে ১৫-১৬ জনের একদল ডাকাত গ্রিল কেটে ঘরের ভেতরে ঢোকে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে ৬০ হাজার টাকা, সোনার গয়নাসহ বাড়ির অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। তালা থানার ওসি রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় উপজেলার জিয়ালা নলতা গ্রামের আবদুল রশিদ নামের একজনকে আটক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|