ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় গত শুক্রবার রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের গুলিতে মো. শাহাদাত নামে এক যুবক ও লাঠির আঘাতে হোসনে আরা নামের এক গৃহবধূ আহত হন। গুলিবিদ্ধ শাহাদাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতেরা আবদুল মন্নান ও রশিদ আহমদের বাড়ি থেকে কয়েক ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ছয়টি মুঠোফোন লুট করে নিয়ে যায়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।